

লক্ষ্মীপুর পৌর শহর এলাকার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হল রুমে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।
পৌরসভা কর্তৃপক্ষ জানান, হত-দরিদ্র বাসিন্দাদের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে ৩ দিনব্যাপী এই ক্যাম্পেইন পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হবে।
একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার কথাও জানান পৌর কতৃপক্ষ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com