
নাজমুল হোসেন : মিরপুর শাহ আলী বাগদাদী মাজার মসজিদের খতিব এবং তাহফিজুল কোরআনুল কারীম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আব্দুল মো'মেনকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার সকালে হাসপাতালে গিয়ে তিনি প্রবীণ এই আলেমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।
এ সময় মোহাম্মদ সেলিম উদ্দিন মাওলানা আব্দুল মো'মেনের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com