
শনিবার (১৪ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর আখড়ায় আয়োজিত ৩২ প্রহর অখণ্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ অনুসরণ করেই আমরা রাজনীতি করছি। এর বাইরে অন্য কিছু কখনো চিন্তা করিনি, ভবিষ্যতেও করব না।’
অনুষ্ঠানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা উপস্থিত ছিলেন।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত এই মহাযজ্ঞে ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন ও প্রার্থনায় অংশ নেন ভক্তরা। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com