

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে সরকারের ১ নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে মোট ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যেখানে মোট ভূমির পরিমাণ ১৫.৬৪ শতক, যার বর্তমান মূল্য আনুমানিক ১কোটি ১০ লক্ষ টাকা। এর পাশাপাশি ১টি অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণের জন্য মুচলেকা নেয়া হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়াও রামগতি উপজেলার রামদয়াল এলাকায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও রামগতি উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
এ অভিযানে 'মিরাজ অ্যান্ড আসিফ ব্রিকস' এবং 'রাকিব ব্রিকস' নামক দুইটি অবৈধ ইটভাটার কিল্ন ও চুল্লিসহ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
এছাড়াও 'ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ২ টি পৃথক মামলায় ২ জন ইটভাটা মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com