অন্ধ হাফেজ ও ছিন্নমূল মানুষের পাশে কম্বল নিয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

 লক্ষ্মীপুর জেলার অন্ধ হাফেজ ও ছিন্নমূল মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়ালেন লক্ষ্মীপুর জেলা পুলিশ।

মো: মহিন এক বাদাম বিক্রেতা। সন্ধ্যা ঘনিয়ে আসলেই আগুন পোহাতে পোহাতে বাদাম বিক্রি করে রাতে বাড়ি ফিরতে হতো শীতের সাথে অনেকটা যুদ্ধ করে। 

হঠাৎ করে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) তার চোখে খুশির আমেজ, জানতে চাইলে হাসি দিয়ে বলেই ফেললো আমাগো এসপি সাব আমাগোরে কম্বল দিছেন। 

শুধু তাঁকেই নন, পৌর শহরের অন্ধ হাফেজ মো. মহিন, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।

এ সময় আরো লক্ষ্মীপুর জেলার উপস্থিত ছিলেন, অতিরিক্ত লক্ষ্মীপুর পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত লক্ষ্মীপুর পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, লক্ষ্মীপুর ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া ও লক্ষ্মীপুর পৌর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলামসহ লক্ষ্মীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে ও বিবেকের তাড়নায় গত কয়েক রাতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু মানুষকে শীতের কম্বল দিয়েছেন তিনি। 

এ সময় অসহায় অন্ধ হাফেজদের সাথে একবেলা আহার করার অভিপ্রায়ও ব্যক্ত করেন তিনি।