

হিলি প্রতিনিধি:
এই প্রথম বারের মত দিনাজপুরের হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই খেলার আয়োজন করেছে হাকিমপুর প্রেসক্লাব। শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবিত্র মোহন্ত এক পত্রের মাধ্যমে আমাদের জানিযেছেন ২৬ নভেম্বর (শনিবার) দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের ১৪ জন সদস্য ৪ দিনের সফরে বাংলাদেশে আসবেন। ওই দিনই তারা আমাদের সঙ্গে প্রীতি ফুটবল খেলবেন। তাদের আহব্বানে এই সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন,ইতোমধ্যে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com