

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :
মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে দেশটি থেকে নৌকায় করে নারী-শিশুসহ ১৪ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার সকালে টেকনাফ উপজেলার লেদা এলাকা দিয়ে নাফ নদ পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি তাদের বাঁধা দেয়।
পরে একই সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয় বলে সাংবাদিকদের জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরে লড়াই চললেও বাংলাদেশ সীমান্ত সোমবার সকাল থেকে শান্ত ছিল।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com