

নিজস্ব প্রতিবেদক :
সুপ্রিম কোর্টে বিচারকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে, সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গত মঙ্গলবার (৬ আগস্ট) জানান, বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com