

বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুরের ছেলেদের নিয়ে রয়েছে নেটিজেনদের ব্যাপক আগ্রহ। কারিনার দুই পুত্রকে বড় করতে কী কী বিষয় মাথায় রাখেন বলিউড সেলেব তা পরিষ্কার করলেন তাদের ন্যানি ললিতা ডিসিলভা।
ললিতা ডিসিলভা পেশায় একজন পেডিয়াট্রিক নার্স। সম্প্রতি, অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই তিনি পরিচিতি লাভ করেছেন। এরপরই জানা যায়, একসময় আম্বানি পরিবারের হাত ধরেই তিনি প্রথম বাচ্চাকে দেখাশোনার কাজ শুরু করেন। সর্বপ্রথম ছোট্ট অনন্তের দেখাশোনা করতেন তিনি।
একসময় গুঞ্জন ছড়িয়ে পড়ে, কারিনা ও সাইফ নাকি ন্যানি ললিতা ডিসিলভাকে ২.৫ লক্ষ টাকা পারিশ্রমিক দিতেন। পরে জানা যায় এটা একেবারেই গুজব। ললিতা বলেন, যখন এই গুজব রটেছিল, তখন তিনি নাকি একথা কারিনাকেও বলেন। একথা শুনে কারিনা তাকে বলেন, ‘এসবই রসিকতা বোন, এগুলো সিরিয়াসলি নেবেন না।’
সম্প্রতি পিঙ্কভিলাকে দেয়া সাক্ষাৎকারে নিজের কাজসহ নানান বিষয় নিয়ে কথা বলেছেন ললিতা।
হিন্দুস্তান টাইমসে সাক্ষাৎকার দেন ললিতা। তিনি বলেন, 'কারিনা একজন অসাধারণ মা, তিনি খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন, তার সন্তানরাও একই রকম হয়েছে। সাইফও তার সন্তানদের খুব সুন্দরভাবে বড় করে তুলছেন।
সম্প্রতি আরও এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ললিতা সাইফ-কারিনার পরিবার সম্পর্কে বলেন, ‘ওরা খুবই সাধারণ পরিবারের মতো। সকালের রুটিন হলো, ওই বাড়ির কর্মীসহ কারিনা এবং সাইফ সবাই একই খাবার একসঙ্গেই খান।
এমন নয় যে কর্মীদের জন্য আলাদা খাবার রান্না হয়। একই খাবার এবং একই মানের।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com