

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে এন্ট্রি পদ নবম গ্রেডের এক দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে।
গতকাল বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ এ আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন - লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর জাহের, মো. সেলিম, মো. রাকিব হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মুজাহিদ, মোসলেহ উদ্দিন ও মহি উদ্দিন প্রমুখ।

এ মানববন্ধনে এন্ট্রি পদ নবম গ্রেডের এক দফা দাবি ছাড়াও চারস্তরীয় পদসোপান তৈরি পদোন্নতির ব্যবস্থা করা, স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর তৈরি করা, টাইমস্কেল ও বিভাগীয় পদোন্নতিগুলো নিয়মিত করার দাবি জানান বক্তারা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com