
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটিতে মহাপরিচালক (ডিজি) প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান।
গত বুধবার (২৯ জুলাই, ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মনোনয়ন দেওয়া হয়। এর মাধ্যমে তিনি সাতক্ষীরা জেলার কলেজগুলোতে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে তাঁর এই অর্জনে ঝাউডাঙ্গা কলেজ পরিবার, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
