সদর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুর সদর-এর আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার ও বীজ সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সঠিক সময়ে মানসম্মত সার ও বীজ সরবরাহের উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা বলেন, কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। কৃষক যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সেজন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। সার ও বীজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, কৃষকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে এবং মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।