লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

রায়পুর ও সদরের নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের দাখিল করা কাগজপত্রে কোনো অনিয়ম, ঋণখেলাপি বা আইনগত জটিলতা না পাওয়ায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এতে গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রায়পুর ও সদরের অংশজুড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়ে দেখা গেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, “লক্ষ্মীপুর-২ আসন দীর্ঘদিন ধরেই ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দু। এবার দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন বৈধ হওয়ায় এখানে ভোটের লড়াই হবে তুমুল এবং হাড্ডাহাড্ডি।”

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো পক্ষই আপত্তি দাখিল করেনি।