লক্ষ্মীপুর জেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় তারুন্যের উৎসব উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে কাবাডি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। 

 বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

জেলা প্রশাসক বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক দূর হবে। দেশব্যাপী যে তারুন্যের উৎসব চলছে সেটা বাস্তবায়ন করতে জেলার পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

 প্রতিযোগিতায় হাজিরপাড়া, মান্দারী, শহীদ স্মতি, আর্দশ সামাদ একাডমেী, কলেজিয়েট স্কুল ও চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের ৭টি দল অংশ নেয়। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, জেলা ক্রীড়া অফিসার মো: জাহাঙ্গীর হোসেন, জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারন সম্পাদক সোহেল আদনান।