লক্ষ্মীপুরে ১২ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

বুধবার রাত সাড়ে আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ওই অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজারুল হকের নেতৃত্বে ফোর্সসহ বাঞ্চানগরের মজু খলিফার বাড়ির বাপ্পির বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে পলি বেগম (৩৬) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে এবং পলি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।