
লক্ষ্মীপুর জেলায় বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুরের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সেক্রেটারি সাইফুল আলম পারভেজ, সহ-সভাপতি নারায়ণ ঘোষ, ক্যাশিয়ার স্বপন পোদ্দারসহ জেলার বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারীরা।
বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। লক্ষ্মীপুরে রেস্তোরাঁগুলোতে প্রায় সাড়ে তিন হাজার কর্মচারী কাজ করে তাদের সংসার চালায়।
বক্তব্যে আরও বলেন, ভোক্তা দিবে ভ্যাট। তাই ভ্যাট আদায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভ্যাট ও শুল্ক কর সহনীয় পর্যায়ে রেখে জেলায় অনুমোদনহীন মিনি চাইনিজ ও ভ্রাম্যমাণ স্ট্রিট ফুড দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনারও দাবি জানান বক্তারা।
