
মোঃ আক্তার হোসেন (সিলেট)
র্যাব-৯, সিলেট এর অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে ২১১০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৯, সিলেট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ থানাধীন এলাকা থেকে ২১১০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর, সিলেট এর একটি আভিযানিক দল
০৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ১৩.১৫ ঘটিকার সময় এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট জেলার জকিগঞ্জ থানার মুন্সিবাজার বলারামের চর
এলাকার বাসিন্দা মহদ্দেস আলী এর ছেলে সুফিয়ান আহমদ (৩৫), এছাড়াও একই দিনে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ১৯.৩০ ঘটিকার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে৷
গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট জেলার জকিগঞ্জ থানার সৈয়দাবাজ (বখতিপুর) এলাকার বাসিন্দা আব্দুস সালাম এর ছেলে কয়ছর আহম্মেদ (৩৪)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
