
মো. ওমর ফারুক, জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রসাশনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫ জন দুস্থ পুরুষ ও নারীর হাতে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় নগদ ৬ হাজার টাকা করে ৪৫ জনকে ৯০ বান টিন ও দুই লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ৪৫ জন ব্যক্তিদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত আবদুল হাই, রায়পুর উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ, বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সম্পাদক আলমগীর হোসেন ও সমাজ সেবক কামরুল আল মামুন প্রমুখ।
ইউএনও ইমরান খাঁন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষকে ৯০ বান্ডিল ঢেউটিন ও দুই লাখ টাকা ৭০ হাজার টাকা বিতরণ করেছি। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
