রাযপুরায় Meghna Swim 2025  নামক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা 

মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে” stop river pollution, save life “এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন রায়পুরার উদ্যোগে এবং রায়পুরা রানার কমিউনিটির সহযোগিতায় অদ্য সকাল ৯ টা ৩০ ঘটিকায় Raipura Meghna  swim 2025 নামক সাঁতার প্রতযোগিতা অনুষ্ঠিত হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক প্রায় ৫৫ জন প্রতিযোগিদের মধ্যে মোট তিন পর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রথম পর্বে ২২ জন ৫ কিলোমিটার, দ্বিতীয় পর্বে ২৭ জন ২ কিলোমিটার তৃতীয় পর্বে ৭ জন ৭৫০মিটার সাঁতারে  প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন, রায়পুরা পান্তশালা ফেরিঘাট হইতে উক্ত  প্রতিযোগিতা শুরু হয়ে বিরামপুর নদীর ঘাটে গিয়ে শেষ হবে উক্ত প্রতিযোগিতা পান্থ  শালা ফেরিঘাট হইতে নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী  উদ্বোধন করেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা,  সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান, নাজমুল হক মোহন ও পৌর বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক  রায়পুরা উপজেলার রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট পিডিয়ার সাংবাদিক বৃন্দ।