রামগঞ্জে চেয়ারম্যান পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতারণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু পরিবারের পক্ষ থেকে ৩ হাজার ২ শত অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চেয়ারম্যান পরিবারের ব্যাক্তিগত অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও দেলোয়ার হোসেন দেলুর নিজ বাড়ীর সামনে এই ইফতার সামগ্রী বিতারণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে। ৫ কেজি চাল,২লিটার তেল,১কেজি ডাল, ১কেজি চিনি,১কেজি লবণ,৫০০ গ্রাম খেজুর,২কেজি আলু,২কেজি পেঁয়াজ,২পেকেট সেমাই।

এসময় উপস্থিত ছিলেন,রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন,ভোলাকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন দেলু, মেসার্স আল মদিনা ব্রিকস্ স্বত্বাধিকারী বেল্লাল হোসেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায় দেওয়ান ফয়সাল, ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম রাশেদ, ভোলাকোট ইউপির ছাত্রলীগের সভাপতি ফয়েজ বাবু, সাধারণ সম্পাদক আলী হোসেন রকি, ইউপি সদস্য, শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, কাওসার আলম সুমন, মোঃ কাজল হোসেন, মোঃ কামাল হোসেন”সহ প্রমূখ।