রামগঞ্জে গাঁজা গাছ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৬ আগষ্ট) ২ টি গাঁজা গাছ ও ৭৫ পিছ ইয়াবা সহ জাকির হোসেন (৪২) ও রিদয় হোসেন (১৯) নামের ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে উপজেলার করপাড়া ইউনিয়নের আনন্দীপুর গ্রামের হানিফ মেম্বারের বাড়ির মৃত সোলেমান মিয়ার ছেলে জাকির হোসেন দীর্ঘ দিন যাবত এলাকায় গাঁজার ব্যবসা করে আসছে একপর্যায়ে সে গাঁজা চাষ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ ফুট লম্বা দুটি গাঁজা গাছ সহ জাকির হোসেনকে আটক করে।অপরদিকে রামগঞ্জ পৌরসভার কাজিরখিল গ্রামের ইউনুস পন্ডিত বেপারী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মোঃ রিদয় হোসেন কে ৭৫ পিছ ইয়াবা সহ আটক করে।উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।