
নিজস্ব প্রতিবেদক : রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ভুরারঘাট এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ভুরারঘাটের মো. মাহামুদ হাসান (১৮) দোকানে যাওয়ার পথে স্থানীয় মানিক মিয়া (৩০) ধারালো অস্ত্র দিয়ে তার বুক ও পেটে আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
