
মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় আম গাছ থেকে সৌরভ হোসেন কাকন (১৮) নামে এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ সুবিদপুর গ্রামের কাড়ি বাড়ীর পাশের বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সৌরভ পার্শ্ববর্তী ইউনিয়নের গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের অলি আহমেদের ছেলে।
সৌরভ পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, সৌরভ প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ বাড়ীতে ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার সময় সে বাড়ি থেকে বাহিরে যায়। রাতে আর বাড়িতে ফিরে আসে নি। সকালে জানতে পারে পার্শ্ববর্তি ইউনিয়নের সুবিদপুর গ্রামের কারী বাড়ীর পাশে একটি বাগানে আম গাছে ফাঁস দেওয়াবস্থায় তাঁর মরদেহ ঝুলে আছে। ওই যুবকের মৃত্যু রহস্যজনক মনে করেন স্থানীয়রা।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি প্রদীপ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে সৌরভ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
