মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে করপাড়া বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক :

অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ০৮নং করপাড়া ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা। রামগঞ্জ উপজেলা বাসিকে ও জানিয়েছেন অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছেন।সকল জাতির প্রতি সম্মান জানিয়ে ০৮নং করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা বলেন, বাঙ্গালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন।তিনি বাংলা ভাষার প্রতি গর্ববোধ করে জানান এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।

তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। সকল দেশবাসির প্রতি মঙ্গল কামনা করে বাংলা ভাষার প্রচার ও প্রসার ঘটানোর জন্য অনুরোধ করেছেন। সেই সাথে ০৮নং করপাড়া ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।