বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথে মিললো ২ পিস স্বর্ণেরবার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

বেনাপোল প্রতিনিধি: 

পায়ুপথে স্বর্ণ পাচারের সময় যশোরের বেনাপোল থেকে ২ পিস স্বর্ণেরবার সহ মেহেদী হাসান (২৪) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা।

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) সকালে ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারী কুমিল্লা জেলার জগ চান্দিনা গ্রামের আ: বাতেনের ছলে।

বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাসপোর্ট যাত্রীকে তল্লাশি করলে তার পায়ু পথ থেকে (২০০.৪৫ গ্রাম) ওজনের ২ পিস স্বর্নের বার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ ৩৪ হাজার টাকা।

আটক স্বর্ণ পাচারকারী মেহেদী হাসানকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায়  হস্তান্তর করা হবে।