বজ্রবৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার আগামী ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী এ সময় বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষভাবে জানানো হয়েছে, বজ্রপাতের সময় ঘরের বাইরে না যেতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে। খোলা মাঠ, গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির পাশে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।