ফরিদগঞ্জ রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ইং সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে দোওয়া ও মিলাদের আয়োজন করা হয়। 

উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ পাটোয়ারী সভাপতিত্বে পরিচালনা করেন,মাওলানা মোঃ মহসিন। 

বৃহস্পতিবার ১৬ জুন সকালে এই মিলাদ ও দোওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তোফায়েল আহমেদ, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ  আলাউদ্দীন ভুইয়া, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ পাটোয়ারী, সহকারী শিক্ষক মাওলানা   মোঃ মহসিন, মাওলানা মোঃ আব্দুল্লাহ, প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তোফায়েল আহমেদ, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ পাটোয়ারী, সহকারী শিক্ষক মাওলানা মোঃ মহসিন, মাওলানা মোঃ আব্দুল্লাহ, এবং অন্যান্য শিক্ষক বৃন্দ ও অভিভাবক সহ সকল শ্রেণীর ছাত্র ছাত্রী।

বিদায়ী অনুষ্ঠানে দোওয়া ও মিলাদের মোনাজাত করেন,মাওলানা মোঃ আব্দুল্লাহ। 

মোঃ শফিক তপাদার 

নিজস্ব প্রতিবেদকঃ