নাফনদ থেকে দুই সহোদর শিশুর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

টেকনাফ (কক্সবাজার)  প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফনদীর তীর থেকে দুই সহোদর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাংয়ের নাফনদীর মোহনার কেওড়া বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু আহমদের দুই ছেলে মো. উসমান তার ভাই মো. জিহাদ। 

এসব তথ্য স্বীকার করে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন,’ হ্নীলার সীমান্ত এলাকার নাফনদে কেওড়া বাগানের খালে দুই শিশুর মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় প্রশাসনকে অবহিত করে লাশ দুটি উদ্ধার করা হয়।  নিহত দুই জনই ভাই বলে জানা গেছে।