
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর : “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের নাজিরপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা রিকের যৌথ আয়োজনে এই দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ তমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহাবুব হোসেন, রিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান, এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম এবং ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মান্নান খান।
অনুষ্ঠানে রিকের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার নয়টি ইউনিয়ন থেকে আগত প্রবীণ নেতৃবৃন্দ অংশ নেন। আয়োজকরা জানান, প্রবীণদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি।
