ধর্মপাশার পাইকুরাটিতে মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁওসহ বিভিন্ন গ্রামে এই উঠান বৈঠক হয়। নারীদের অংশগ্রহণে আয়োজিত এসব বৈঠকে বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ তুলে ধরে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

ভাটগাঁও গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সোহেল তাজ।

বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, শাহ আলম, ইকবাল হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুস সালাম শিকদার, কবির আহমেদ, রাজু আহমেদ, ওমর ফারুক রুবেল, ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শিকদার, নুর হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক সুজাত, জিয়া উদ্দিন মেম্বারসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলে সচেতনতা বৃদ্ধির জন্য নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।”

বক্তৃতায় স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা নির্বাচনী প্রচারে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।