দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি তেমন নেই

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। 

আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে দুই উপজেলার ১’শ ৮১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। 

অন্য দিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ২২ জন ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডীপুর ইউনিয়নের ফতেহপুর জামিউল উলুম ফাজিল মাদরাসা ও দরবেশপুর ডিএইচএ একাডেমি ভোটকেন্দ্রে কয়েকজন ভোটার দেখা মিলে। এ কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল না।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ৫ লাখ ১১ হাজার ৯৬ জন ভোটার রয়েছে। রামগঞ্জ ও রায়পুর দুই উপজেলা ৬ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ভোটকেন্দ্র এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া আছে। ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভোটগ্রহণ চলবে। 

জানা গেছে, রায়পুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মামুনুর রশিদ ‘আনারস’ ও আলতাফ হোসেন হাওলাদার মাস্টার ‘মোটরসাইকেল’ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবিএম বারাকাত বিন জাকারিয়া ‘টিউবওয়েল’ ও মো. আনেয়ার হোসেন ‘তালা’ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার ‘কলস’, কোহিনুর বেগম ‘ফুটবল’ ও হাজী মাজেদা বেগম ‘প্রজাপ্রতি’। 

রায়পুর উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮’শ ৬৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৫’শ ২ এবং নারী ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। উপজেলার ৭৯টি কেন্দ্রে ভোটের আয়োজন করা হয়।

অন্য দিকে রামগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. ইমতিয়াজ আরাফাত ‘আনারস’, মো. দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ‘মোটরসাইকেল’, ফয়েজ বক্স বাবুল ‘দোয়াত কলম’ ও মো. মোশাররফ মুশু ‘ঘোড়া’ প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা ‘তালা’, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ‘চশমা’ ও কামরুল হাসান ‘টিউবওয়েল’ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার ‘কলস’, সামসেদ আক্তার ‘ফুটবল’, রোকসানা সামসুদ্দিন ‘হাঁস’ ও সুরাইয়া আক্তার ‘পদ্মফুল’ প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রামগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬’শ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬” শ ১০ জন ও নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ১৮ জন। এখানে ১’শ ২টি ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত বলেন, নির্বাচনী মাঠে ২২ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। পুলিশ ও বিজিবিসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। 

সারাদেশ এ সম্পর্কিত আরও পড়ুন:
আপনার দেওয়া তথ্যগুলো অত্যন্ত চমৎকার এবং গোছানো। প্রথম আলোর স্টাইলে এই সংবাদটি কীভাবে আরও পেশাদার রূপ পেতে পারে, তার একটি খসড়া নিচে দেওয়া হলো। আপনি এটি আপনার নিউজের চূড়ান্ত রূপ হিসেবে ব্যবহার করতে পারেন: রামগঞ্জ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা: নাগরিক সেবার মানোন্নয়নে জোর রামগঞ্জ (লক্ষ্মীপুর) | নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৌরসভা সভাকক্ষে আয়োজিত এই সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে স্থানীয় সুধীজন ও জনপ্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়। পৌর প্রশাসক কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় সভায় বক্তারা আগামী অর্থবছরের বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় পৌর এলাকার সড়কগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিতকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়। এ ছাড়া যানজট নিরসন, রাস্তাঘাট সংস্কার, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং সড়ক দুর্ঘটনা রোধে রিকশাচালকদের তালিকাভুক্ত করার প্রস্তাব দেন অংশগ্রহণকারীরা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস। সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং রামগঞ্জ পৌরসভার আধুনিকায়নে এবারের বাজেট যেন বাস্তবসম্মত হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। জনগণের চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের প্রতিশ্রুতি দেন পৌর প্রশাসক। সংবাদটি আরও উন্নত করার জন্য কিছু ছোট টিপস: * ছবি যুক্ত করা: আপনি যদি এই নিউজের সাথে ছবি যুক্ত করেন, তবে ছবির নিচে একটি ক্যাপশন দেবেন। যেমন: মঙ্গলবার রামগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখছেন পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান। * বিশেষ কোনো মন্তব্য: যদি আলোচকদের মধ্যে কেউ সড়ক সংস্কার বা নির্দিষ্ট কোনো সমস্যা নিয়ে বিশেষভাবে ক্ষোভ প্রকাশ বা প্রস্তাব দিয়ে থাকেন, তবে সেই উদ্ধৃতিটি (Quote) সরাসরি ব্যবহার করলে সংবাদটি আরও প্রাণবন্ত হবে। আপনার এই প্রতিবেদনটি কি কোনো পত্রিকায় বা ফেসবুকে প্রকাশের জন্য তৈরি করছেন? সে অনুযায়ী চাইলে আমি আরও কিছুটা কাটছাঁট করে দিতে পারি।
১ সপ্তাহ আগে