
মো . ওমর ফারুক, জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও জনপ্রিয় করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৩ অক্টোবর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপি নেতা শফিক মুন্সি এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম পাটওয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. শরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম মিঠু বলেন, এদেশে তারা ইসলামী শাসনের কথা বলে, আবার পূজামণ্ডপে গিয়ে পূজাও করে শুধু মাত্র ভোটের জন্য। এমনকি মনগ্রামে লেখা ‘আল্লাহু’ শব্দটিও শুধুমাত্র ভোটের জন্য মুছে দিয়েছে। বিএনপি একটি ইসলামিক মাইন্ডের দল, খেটে খাওয়া সাধারণ মানুষের দল। আমরা সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাই সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
সভায় আরও উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন বাবলু পন্ডিত, জালাল উদ্দিন রানা, সৌদি প্রবাসী মুরাদ হোসেন, হারুন পন্ডিত, রেজাউল করিম কন্ট্রাকটর, আলী আহম্মেদ, ইউসুফ মাঝি, মোস্তফা মিয়া, সোহাগ পাটওয়ারী, জাফর হোসেন কন্ট্রাক্টর, রুবেল কন্ট্রাক্টর, জিসান হোসেন প্রমুখ।
