ঢাবি ইসলামিক হিস্ট্রি বিভাগে প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিবেটিং ক্লাব আয়োজিত প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। 

১৩ ও ১৪ জানুয়ারি দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘অন্তরের বন্দরে যুক্তির নোঙর, বিপ্লবের দুনিয়ায় মুক্তির সায়র’। 

ফাইনালে সেলজুক টিম চ্যাম্পিয়ন এবং সানজানাহ টিম রানারআপ হয়েছে। প্রতিযোগিতায় মিনহাজুল ইসলাম মুন ডিবেটার অব দ্য টুর্নামেন্ট ও ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন।

প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত আটটি টিম অংশ নিয়েছে। তিনটি রাউন্ডের ট্যাব রাউন্ড শেষে আরসি মজুমদার অডিটোরিয়ামে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বিতর্কের মাধ্যমে সমাজে সাম্য, মানবিকতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন।

আলোচনায় অংশ নিয়েছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, ডিবেটিং ক্লাবের মডারেটর নাজমা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সভাপতি অর্পিতা গোলদার। 

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন হলের ডিবেটিং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।