
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন অপহরণকারী আটক এবং ১ জন ভিকটিম উদ্ধার।
মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩১/১২/২০২৩ তারিখ রাত ১১:১০ ঘটিকার সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের পাহাড়ে বিরতিহীন দীর্ঘ ৮ ঘন্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত ২ জন অপহরণকারী যথাক্রমে ১.-মোঃ মিয়া হোছনের ছেলে মোঃ আবুল হাশিম (৫০), মরিচ্যাঘোনা ১নং ওয়ার্ড ২.মৃত নাজির হোসেনের মেয়ে মনোয়ারা বেগম (৪২) স্বামী-সোনা মিয়া,কে গ্রেফতার করা হয় এবং অপহরণের ভিকটিম ১। মৃত সুলতান আহমদের ছেলে অলি আহমদ (৫২) মরিচ্যাঘোনা, ১নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি টেকনাফ থানা।
