
মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোস’ কমিটির সভা ১৩ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)ও নির্বাহী মেজিস্টেড মোঃ এরফানুল হক চৌধুরী,উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা সদ্য পদোন্নতি উন্নতি প্রাপ্ত অফিসার ডাঃ প্রনয় রুদ্র ও টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার আবদুল্লাহ আল ফারুক উপজেলা আইন শৃংখলা কমিটির অক্টোবর মাসের কার্যবিবরণী মতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযানে ১ কোটি ৫৯ লাখ ৫ হাজার ৬ শত টাকার মাদক সহ বিভিন্ন মালামাল জব্দ করে এবং মামলা ৮৭ টি,আটক ২১ জন ও পলাতক ১০ জন। জব্দকৃত মালামালের মধ্যে ইয়াবা ক্রিস্টাল মেথ আইস,সিগারেট,মোবাইল ফোন,বিয়ার, বিপদ মদ,সুপারি,প্রসাদন সামগ্রী,বাম,গাঁজাও নৌকা। এর মধ্যে বিজিবি জব্দকৃত মালামালের মধ্যে ১ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৬ শত টাকা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫০ লাখ ৫০ হাজার টাকাকোস্ট গার্ড বাহিনীর ২ জন আটক ছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া উপজেলা প্রশাসন পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৮ হাজার ৬ শত টাকা অর্থদণ্ড জরিমানা সহ ১৩টি মামলা রুজু করা হয়েছে। টেকনাফ মডেল থানা সেপ্টেম্বর ও অক্টোবর এ দুই মাসে অপরাধ সংঘটিত তথ্য মতে খুন ১ জন,চোরাচালান ৩ জন,মাদক ৫১ জন,অপহরণ ৩ জন,নারী নির্যাতন ৪ জন শিশু নির্যাতন ২ জন,অস্ত্র ৪, মানব পাচার ৯,অন্যান্য ৮ সহ মোট ৭৭। মানব পাচার মাদক প্রবেশ ও পাচারের স্থান নাফ নদী ও সাগর উপকূলের ঘাট সমূহের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন,হোয়াক্যং,হ্নীলা,বাহারছড়া ও সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ নুর আহমদ আনোয়ারী,রাশেদ মোহাম্মদ আলী,আমজাদ হোসেন খোকন ও মুজিবুর রহমান,সাবরাং ইউনিয়ন আঃলীগ লীগের সভাপতি সোনা আলী,আওয়ামী লীগ নেতা আবুল কালাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারি,সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)এর সভাপতি এস এন কায়সার জুয়েল ।উপস্থিত ছিলেন,উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য,টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র হাফেজ এনামুল হাছান,সাবরাং ইউনিয়ন পরিষদ সচিব সরওয়ার কামাল,বিজিবি,কোস্ট গার্ড, র্যাব,পুলিশ।
