টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ ৪ পাঁচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ পাঁচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, মিয়ানমার হতে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে টেকনাফের মুন্ডার ঢেইল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সমোবার দিনগত রাত দেড়টার দিকে মুন্ডার ডেইল ঘাাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ৪ জন ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ৪ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে তল্লাশী করে পাচারকারী মোঃ ইয়াছিন (৩৬) এর নিকট থাকা একটি পলি ব্যাগ হতে ২৮,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ধৃত অপর তিন জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।