
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে আগামী শনিবার রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দলটি জানায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটের দ্বিতীয় ধাপের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে গত শনিবার রাজধানীতে গণমিছিল করা হয়। আগামী শনিবার দেশের সব মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই শহীদ পরিবার’ ও ‘জুলাই যোদ্ধাদের’ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত কর্মসূচি আগামী ২ মে পর্যন্ত চলবে।
