জাকর পার্টির আজিমুশ্বান ইসলামি জলসা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

স্টাপ রিপোর্টারঃ-কে এ সৌরভ খাঁন :
পবিত্র শবেবরাত উপলক্ষে গতকাল সংযোগ আরব আমিরাতে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল স্যার এর হুকুমে আজিমুশ্বান ইসলামি জলসার আয়োজন করা হয়েছে জাকের পার্টির সংযোগ আরব আমিরাতের অফিস ডুবাইতে। উক্ত আজিমুশ্বান ইসলামি জলসায় উপস্থিত ছিলেন জাকের পার্টির সংযোগ আরব আমিরাত এর সভাপতি জনাব বাদসা মুন্সি। সাংগঠনিক সম্পাদক, কামরুজ্জামান হিরন, মাওলানা আবদুল কুদ্দুস, নুরুল ইসলাম,ইব্রাহিম খলিল,পারবেজ,রাকিব এবং প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্টের কুমিল্লা সাংগঠনিক বিভাগ এর সহ সভাপতি মো. খোরশেদ আলম সৌরভ খাঁন ও কচুয়া থানা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তানভির সহ আরো উপস্থিত ছিলেন অনেক জাকেরান ও আশেকান মমিন মুসলমান। অনুষ্ঠান শুরু হয় শবেবরাত উপলক্ষে ছয় রাকাত নফল নামাজ ও ইবাদত বন্দীগির মাধ্যমে। প্রোগ্রাম শেষ হয় দেশ ও জাতীর কল্যাণ এর জন্য দোয়া ও মিলাদের মাধ্যমে।