চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফি বাবত কোন টাকা আদায় করতে পারবেনা : জেলা শিক্ষা অফিসার ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ শফিক তপাদার, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ১৯ নভেম্বর চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীন বলেন, ‘ কোনো অবস্থাতেই পরীক্ষার ফি বাবত কোনো শিক্ষার্থীগণের কাছ থেকে টাকা আদায় করতে পারবে না। প্রশ্ন ও কাগজ ক্রয় খরচ সরকার প্রদত্ত বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত বা স্লিপ ফান্ড থেকে সমন্বয় করতে নির্দেশ দেয়া আছে। তাই ফি বাবত টাকা গ্রহণ করা যাবে না ।’

সারাদেশের ন্যায় চাঁদপুরের ৮ উপজেলার ১ হাজার ১শ’ ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন পরীক্ষা হচ্ছে । এতে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির হবে মূল্যায়ন ও ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির হবে বার্ষিক পরীক্ষা। ১১-১২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। দেশের প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন পরীক্ষার সময়সূচি ইতোমধ্যেই ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চাঁদপুরে এতে শিক্ষার্থী প্রায় ৩ লাখ। মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের থেকে ফি গ্রহণ করা যাবে না। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র কম্পিউটারে কম্পোজ করতে হবে।

প্রশ্নপত্র প্রিন্ট বা ফটোকপি ও উত্তরপত্রসহ আনুষঙ্গিক ব্যয় বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত বা স্লিপ ফান্ড থেকে নির্বাহ করতে হবে। সূচি অনুযায়ী ২ ডিসেম্বর সোমাবার থেকে এ মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার নভেম্বরের প্রথমদিকে পরীক্ষা সংক্রান্ত এ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।