
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে বিএনপি সহ সহযোগী সংগঠন এর প্রতিবাদ ও পথ যাত্রা অনুষ্ঠিত হয়।
শনিবার ১১ ফেব্রুয়ারী বিকালে ইউনিয়ন বিএনপি এর সভাপতি আবুল হোসেন মিয়াজীর নেতৃত্বে এই পথ যাত্রা এবং প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
এই শান্তিপূর্ন পথ যাত্রায় কয়েক শত নেতা কর্মী সহ বিশাল মিছিল নিয়ে বালিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে পথ যাত্রাটি বালিয়া বাজারে গিয়ে শেষ হয়।
পথ যাত্রায় সভাপতি মোঃ আবুল হোসেন মিয়াজীর, সাধারণ সম্পাদক হাফেজ অলি উল্ল্যা, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মোঃ আমিনুল মিয়াজী, মাসুদ রায়হান সাবেক ইউনিয়ন বিএনপি এর সভাপতি এবং থানা বিএনপি এর যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আলাউদ্দিন কাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি হাবিবুল্লাহ খান,সাধারণ সম্পাদক নয়ন পাটওয়ারী, সাবেক ছাত্রদলের সভাপতি কাউসার মাহমুদ, সাবেক যুবদলের সদস্য সচিব মোঃ নেওয়াজ আহমেদ, যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ ইজাজ তালুকদার, মহাসিন তালুকদার সাবেক সভাপতি ছাত্রদল বালিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড, এবং থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানিন হোসেন ঢালী, যুবদলের মনির হোসেন পাটোয়ারী, মো সুমন ঢালী এবং ইউনিয়ন বিএনপি এর অঙ্গসংগঠন।
