গাজায় ইসরায়েলি হামলার নিন্দা শিবিরের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

লক্ষ্মীপুর শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ইসরায়েল শান্তিচুক্তি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। এই হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে বিশ্বের মুসলমানেরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

আজ শুক্রবার জুমার নামাজের পরপর লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। 

এ বিক্ষোভ মিছিলে তিনি এ সব কথা বলেন।

এ বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মো. ফরিদ উদ্দিন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর আহ্বায়ক মো. আরমান হোসেন বলেন, ‘গাজায় অসংখ্য নারী ও শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। আজ বিশ্ব বিবেক, বিশ্ব মানবতা চুপ কেন?’

লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশাদ বলেন, ‘আমরা ফিলিস্তিনের পক্ষে আছি থাকবো। সকল মুসলিম ফিলিস্তিনের পাশে আছেন।’

এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর আহবায়ক মো. আরমান হোসেন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ প্রমুখ।