
ভান্ডারিয়ায় জাতীয় পার্টি জেপি’র অফিসে ব্যাপক লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ করে একদল দুর্বৃত্ত স্থানীয় জেপি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাব পত্র, কম্পিউটার এবং এসি খুলে নিয়ে যায়। এক পর্যায়ে অফিসের সাইন বোর্ডে কাল রং লেপন করে দেয় এ চক্রটি। যাতে বোঝা না যায় যে ওখানে কোন অফিস ছিল। তবে এ ঘটানায় কোন মামলা অথবা সাধারণ ডায়েরী পর্যন্ত করা হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমতির ভবনে প্রায় ৩ যুগ ধরে ওই অফিসটিতে জেপি’র দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া গেলে নিয়মিত ওই অফিসে বসতেন এবং দলীয় সভা-সমাবেশ করতেন। এ ঘটনার প্রত্যক্ষদশী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ মোকছেদ আলী মানিক বলেন, আমার বাড়ীটি এ অফিসরের খুব কাছেই। তিনি ওই অফিসের সামনে থেকে যাওয়ার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদলের কিছু লোককে ওই অফিসের সামনে দাড়িয়ে থাকতে দেখেছেন এবং কিছু লোককে ভেতরে ঢুুকতে দেখেছেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান, এ ঘটনায় জেপি’র পক্ষ থেকে কোন মামলা অথবা সাধারণ ডায়েরী করা হয়নি।
আনোয়ার মঞ্জুর চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা জেপি’র কার্যকরি সভাপতি মো. মাহিবুল হোসেন মাহিম বলেন, আমরা কি করব না করব দলীয় স্বিদ্ধান্তের পড়ে বলতে পারব।
