উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • শ্রীমঙ্গল প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্রকৌশলী ইউসুফ হোসেন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মেলায় বিভিন্ন জাতের পিটার স্টল বসেছে। এছাড়া বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিরা।